বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হবিগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

হবিগঞ্জে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল  ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় প্রধান অতিথি  হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং জেলা প্রশাসের উদ্যোগে আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি, বিজ্ঞান ভিত্তিক কুইজ, অলিম্পিয়াড প্রতিযোগিতা, বিদ্যুৎ ও পানির অপচয় শীর্ষক সেমিনার ও বিজ্ঞান জাদুঘরের বাস প্রদর্শনের ব্যবসা রয়েছে। ১ জুন বৃহস্পতিবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com