বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের মান্দা এরিয়ার আওতাধীন গণেশপুর মান্দা শাখার ১১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় গ্রামীণ ব্যাংক গণেশপুর মান্দা শাখার সন্মানিত সদস্যের মেধাবী (ছেলে-মেয়ে) শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এসময় মান্দা এরিয়ার আওতাধীন গণেশপুর মান্দা শাখার শাখা ব্যাবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের যোনাল ম্যানেজার আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা এরিয়ার এরিয়া ম্যানেজার নয়ন কুমার ঘোষ এবং কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন প্রমূখ।
উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা এসব শিক্ষাবৃত্তি পেয়ে অত্যন্ত খুশি হয়ে গ্রামীণ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।