বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বাইসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন। শুধু তা-ই নয়, কিছুক্ষণের জন্য জ্ঞানও হারিয়ে ফেলেন তিনি। রবিবার (০৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় ডি ক্রু বলেন, ‘সৌভাগ্যবশত, আমি হেলমেট পরেছিলাম। আমার ছেলে জরুরি পরিষেবায় ফোন করেছিল।’
একইসঙ্গে মেডিকেল কর্মীদের এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী। দুর্ঘটনাটি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সময়সূচি প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে।