বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ

তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে টিকটক বেশ এগিয়ে। প্রচার মাধ্যম হিসেবে ইতোমধ্যে বড় একটা জায়গা করে নিয়েছে টিকটক। এই টিকটক তরুণ-তরুণীদের বেশ প্রিয়। তাই বিভিন্ন রাজনৈতিক দলও টিকটক চালু করছে।

জানা গেছে, ফেসবুক ও ইউটিউবের পর এবার জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুললো আওয়ামী লীগ।

শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়। ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এছাড়া কিউআর কোডও দেয়া হয়েছে।

আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে ৭টি ভিডিও আপলোড করা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত ৩৫৫৬ জন অনুসরণ (ফলোয়ার) করেছেন। যেখানে ৩২৫৪টি ‘লাইক’ পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com