বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস তৈরি

ঢাকার কামরাঙ্গিরচর এলাকার একজন ক্ষুদ্র উদ্যোক্তা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ ও উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে বাংলাদেশে প্রথমবারের মতো সাশ্রয়ী ফুটপাত টাইলস তৈরি করেছেন।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা নাজির হোসেন আজ বাসসকে বলেছেন,“আমি ইতোমধ্যে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে এক হাজার টুকরা টাইলস তৈরি করেছি।…আমি খুবই আশাবাদী যে এই টাইলস বাণিজ্যিকভাবে কার্যকর হবে, কারণ এটি সিরামিক টাইলসের তুলনায় সাশ্রয়ী ও টেকসই। ”

‘প্লাস্টিক দূষণের সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে আজকের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘পরিবেশ মেলা ২০২৩’ এ প্রদর্শনের মাধ্যমে এই প্লাস্টিক টাইলস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এই উদ্ভাবনটি দেশের বর্জ্য বিশেষজ্ঞদের একটি নতুন ধারনা দেবে বলে মনে করা হচ্ছে। যারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্যে মরিয়া হয়ে টেকসই সমাধান খুঁজছেন যখন শুধুমাত্র ঢাকায় প্রতিদিন প্রায় ৬৫০ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

রাজধানীর কামরাঙ্গিচর এলাকায় হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক নাজির তার উদ্ভাবনকে বাস্তবে পরিণত করার কাজে সহায়তা করায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি) নামের একটি বেসরকারি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় আরআইসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে কামরাঙ্গিচর, লালবাগ, ইসলামবাগ ও শ্যামপুর এলাকায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) নামে একটি পাইলট বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে।

এসইপি’র প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের প্রকল্পের উদ্দেশ্য হল উন্নত, টেকসই ও আকর্ষণীয় প্লাস্টিক সামগ্রী উৎপাদনের জন্যে উৎপাদন ইউনিট গড়ে তোলার পাশাপাশি পরিবেশ বান্ধব পরিস্থিতি নিশ্চিত করতে কমিউনিটি উন্নয়নে অংশগ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com