রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনাসভা

জেলায় আজ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার  জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা লালমনিরহাটের প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
জেলা তথ্য কর্মকর্তা মো. মামুন অর রশিদের সভাপতিত্বে এ আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম মন্ডল প্রমুখ।
আলোচনাসভায় স্মার্ট বাংলাদেশের চারটি মূলভিত্তি : স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি বাস্তবায়নে অংশীজনের ভূমিকা এবং ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাসভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com