বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাইতিতে বন্যা-ভূমিধস, ৪২ জনের মৃত্যু

হাইতিতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অনন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ১১ জন। এছাড়া আহত লোকের সংখ্যা ৮৫। দেশটির জনসুরক্ষা–বিষয়ক কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিওগানের অবস্থা বেশি খারাপ। শহরটির আশপাশের তিনটি নদী প্লাবিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

হাজারো পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মেয়র হেনরি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, খাওয়ার পানি ও ওষুধ দরকার।

হাইতিতে নিয়োজিত জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক জঁ মার্টিন বাওয়ের বলেন, ‘যদিও এটি হারিকেন বা গ্রীষ্মমন্ডলীয় ঝড় নয়, তবে ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা আমলে নেওয়ার মতো।’

অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার জেরে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশটিতে মানবিক সংকট চলছে। এ অবস্থায় দেশটির ১০ বিভাগের মধ্যে ৭টিই বৈরী আবহাওয়ার কবলে পড়ল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com