বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গন্তব্য আমেরিকায়, নেমে গেল রাশিয়ায়

যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু উড়োজাহাজটি জরুরি অবতরণ করল রাশিয়াতে। সানফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার দিল্লি থেকে এআই১৭৩ ফ্লাইটটি দিল্লি থেকে সানফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায়। পরে এটি রাশিয়ার মাগাদানে জরুরি অবতরণ করে।

এ নিয়ে টাটাগ্রুপের মালিকানাধীন কোম্পানি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজাটিতে ২১৬ জন যাত্রী ও ১৬ ক্রু ছিলেন। তাঁরা নিরাপদে আছেন।

এদিকে এ ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালইয়ের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত না যে, কতজন মার্কিন নাগরিক উড়োজাহাজটিতে ছিল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। উড়োজাহাজটি রাশিয়ায় অবতরণ করেছে, তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

আটকে পড়া যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য কার্যক্রম চলছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

উড়োজাহাজটি ঠিক কখন দিল্লি ছেড়ে গেছে, তা নিশ্চিত হতে পারেনি এনডিটিভি। তবে মাগাদানে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের অনেক যাত্রী হোটেলে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com