বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনে ভারত থেকে এসেছে ২ হাজার ৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ। সোনামসজিদ স্থলবন্দরের উপকমিশনার প্রভাত কুমার সিংহ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে জেলার খুচরা বাজারে দাম কমেছে প্রায় ৩০ টাকা পর্যন্ত।
উপকমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, দুপুরের পর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ১৩৩ টি ভারতীয় ট্রাকে মোট ২ হাজার ৭৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এখন প্রতিদিনই ভারত থেকে পেঁয়াজ আনবেন বলে জানিয়েছেন আমদানিকারকেরা। তারা যথাযথ কাগজপত্র দেখিয়ে ভারতের পেঁয়াজ এই বন্দর দিয়ে আনতে পারবেন বলেও জানান এই কর্মকতা।
এদিকে ভারতীয় পেঁয়াজ আসার প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এর আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।