বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছুটির আগে শ্রমিকদের ঈদ বোনাস-বেতন পরিশোধের নির্দেশ

কোরবানি ঈদের ছুটির আগেই শ্রমিকদের বোনান ও জুন মাসের ১৫ দিনের বেতন পরিশোধে শিল্প মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় তিনি এ ঘোষণা দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদ যেহেতু মাসের শেষ দিকে এজন্য মালিকগণ ঈদ বোনাসের সাথে চলতি জুন মাসের ১৫ দিনের বেতনটাও পরিশোধ করবেন। ১৫ দিনের বেতন বাধ্যতামূলক।

‘তবে কোন মালিকের সক্ষমতা থাকলে ইচ্ছে করলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন। সেটা বাধ্যতামূলক নয়।’

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৈরি পোশাক শিল্প কারখানাগুলো শ্রমিকদের সাথে আলোচনা করে ছুটির বিষয়টি নির্ধারণ করার উপর জোর দেন প্রতিমন্ত্রী মন্নুজান।

এ সময় শ্রমিক নেতারা রেশনের দাবি জানালে এটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আশ্বাস দেন শ্রম প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com