বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
বুধবার (৭ জুন ) সিএনএন ছেড়ে চলে যান ক্রিস। এদিন সকালে ক্রিসের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সম্প্রচার মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।
তার বিশৃঙ্খল নেতৃত্বে প্রচারমাধ্যমটি রেটিংয়ে সর্বনিন্ম অবস্থানে নেমে আসে। সম্প্রতি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাউন হলের একটি সাক্ষাৎকার প্রচার করে সিএনএন। তার এই বিতর্কিত পদক্ষেপে সিএনএনের রেটিং কমে যায়।
তবে গত মে’তে ক্রিস রাতের শো ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’সফল করে তোলায় সম্প্রচারমাধ্যমটির প্রধানের দায়িত্ব পান। তার কর্মকাণ্ড প্রেসের তীব্র সমালোচনার শিকার হয়। তার দক্ষতা এবং সম্পাদকীয় দৃষ্টিভঙ্গির কারণে প্রায়ই তার চারপাশের কর্মীরা তার নেতৃত্বে সমালোচনা করতেন। যা সম্প্রতি ফাঁস হয়।
২ জুন যুক্তরাষ্ট্রের ‘দ্য আটলান্টিক’সাময়িকীতে ক্রিসের নানা সমালোচনা করে একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়। এ নিবন্ধ প্রকাশের কারণেই সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হন ক্রিস।
মালিকানা কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি আপাতত সিএনএনকে নেতৃত্ব দেওয়ার জন্য সম্প্রচারমাধ্যমটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন দল নিযুক্ত করেছে।