বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনে শৃঙ্খলা ভাঙলে কঠোর হাতে দমন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোরভাবে দমন করা হবে। সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সভায় এ কথা বলেন তিনি।

এসময় ইভিএমের মাধ্যমে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্ভব উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এতে একজনের ভোট আরেকজনের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর এমন পরিস্থিতি তৈরি হলে, এর পুরো দায়ভার নির্বাচন কমিশন নেবে।

তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ তদারকি করতে, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। সবসময় তা পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনের দিন সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানান কাজী হাবিবুল আউয়াল।

বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

সভায় সিসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। ওয়ার্ড সংখ্যা ৪২টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com