বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৯ জুলাই

মুসলিমের পবিত্র দুই ঈদ, ঈদুল ফিতর ও ঈদুর আজহা। এই দুই ঈদকে ঘিরে থাকে সবার মাঝে আগ্রহ। আর এই ঈদ অনুষ্ঠিত হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। তবে বেশি আকর্ষক থাকে ঈদুল ফিতরের সময়। কারণ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় ১ শাওয়াল। আর ঈদুল আজহা অনুষ্ঠিত জিলহজ মাসের ১০ তারিখ। তাই দুই ঈদের আগে চাঁদ দেখা নিয়ে বেশ গবেষণা হয়।

এদিকে এবারের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদরা জানিয়েছেন বিশ্বের বেশির ভাগ মুসলিম দেশ আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন আরবি বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে। তাহলে বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৯ জুলাই।

জানা গেছে, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফাহর দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহা হতে যাচ্ছে ২৮ জুন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। সূত্র : খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com