শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৩ জন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৬০ জন, দেশের অন্যত্র ৬৩ জন।

একদিনে মৃত দুইজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। তাদের মধ্যে ২৩ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

নতুনদের নিয়ে এ বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৩১ জন, যাদের অর্ধেকের বেশি ৩২০৯ জনই ভর্তি হয়েছে জুন মাসের প্রথম ১৯ দিনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১৫৮ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৯১৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন।

বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

গত ১০ জুন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত যত জনের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com