বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে খাদের কিনায় পাকিস্তান। বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তির এই দেশটি এখন চরম অর্থনৈতিক সংকটে নিপতিত হয়েছে হয়েছে। যা থেকে মুক্তি পেতে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে গুঞ্জর রয়েছে যে পাকিস্তান তার অন্যতম ব্যাজিণিক সমুদ্র বন্দর করানি বিক্রি বা লিজ দিতে যাচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এধরণের খবরের সত্যতা স্বীকার করেছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। জানা যায়, চরম আর্থিক সংকটে থাকা পাকিস্তান অবশেষে নিজের প্রধান সমুদ্র বন্দর বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। আরব সাগরের তীরে অবস্থিত করাচি বন্দরের নিয়ন্ত্রণ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। তবে বন্দরটি বিক্রি না করে লিজ দেয়াও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাও তার একটি বন্দরকে চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছিল।
বৃহস্পতিবার জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া করাচি বন্দর নিয়ে এই বিস্ফোরক খবরটি প্রকাশ করে। এতে বলা হয়, আরব সাগরের উত্তর উপকূলে ও ওমান উপসাগরের পূর্ব উপকূলে করাচি বন্দর পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর। এর মাধ্যমে দেশটির ৬০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়। কিন্তু এখন চরম অর্থ সংকটে থাকা পাকিস্তান জরুরি তহবিল জোগাড়ের অংশ হিসেবে করাচিতে দেশটির প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে।