বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বারি’তে এফএমডি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে শুক্রবার “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)” প্রকল্পের মধ্যবর্তী কর্মশালা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় এর সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী এবং কৃষি মন্ত্রণালেয় উপসচিব (গবেষণা) মুহাম্মদ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (উদ্যানতত্ত্ব) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, পরিচালক (তৈলবীজ) ড. মো. তারিকুল ইসলাম এবং পরিচালক (ডাল গবেষণা) ড. মহিউদ্দীন। প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএমডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় উক্ত প্রকল্পের অথার্য়ন করেছে। অনুষ্ঠানে বিএআরসি, ব্রি, বশেমুরকৃবি, ডিএই, এলএসপি, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক এবং কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com