বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রসালো হেডিং দিতে সাংবাদিক হতে চান পরীমণি

দীর্ঘদিন ধরে সময় বেশ খারাপ যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির। ক্যারিয়ারে তেমন কোনো ব্যবসা সফল ছবিও নেই তার। তারপর তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বার বার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কয়েকটি বিয়ের খবর, অনেকের সঙ্গে প্রেম। কারাবরণ, মুক্তি তারপর নায়ক রাজের সঙ্গে, সন্তান জন্ম দান এসব নিয়েই ছিলেন। তবে সম্প্রতি আবারও আলোচনায় আসেন রাজের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনের কারণে।

জানা যায়, নায়িকা হিসেবে পরীমণির ক্যারিয়ার সমৃদ্ধ নয়। ঝুলিতে নেই কোনো ব্যবসাসফল সিনেমা। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকেন সব সময়। তাই সিনেমার চেয়ে সেগুলো নিয়েই খবরের শিরোনাম হন।

পরীমণিকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনামগুলো হয় রসালো। সেকারণে পেশা পরিবর্তনের সুযোগ আসলে সাংবাদিক হওয়ার ইচ্ছার কথা জানান এ নায়িকা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কোরবানির ঈদের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমণি। ভিডিওটিতে সাংবাদিক হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন পরী।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, ‘এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?’

এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।’

অনুষ্ঠানে এ রকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরও জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com