বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যা: গ্রেপ্তার ৪

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। চারজনের মধ্যে একজন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) গোলাম সবুর বলেন, মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় আমরা ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান চলমান বিধায় তাদের সম্পর্কে তথ্য দেওয়া যাবে না। সবাই গ্রেপ্তার হলে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, শনিবার ভোররাত সোয়া ৪টার দিকে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নিহত হন। নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com