বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় বিধ্বস্ত পশ্চিম তীর

টানা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হমলায় আগুন জ্বলতে দেখা গেছে। তাদের ড্রোন হামলায় ইতোমধ্যে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার রাত থেকে শরু হওয়া এই হামলায় জেনিন ও পশ্চিম তীরের জনবসতি ধ্বংস হয়ে গেছে। ইসরাইলী সৈন্যরা অস্ত্র নিয়ে ডুবে পড়েছে পশ্চিম তীরে জনবসতিতে। তারা সামনে থেকে গুলি করে ফিলিস্তিনি তরুণদের হত্যা করছে।

জানা যায়, দখলকৃত পশ্চিম তীরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৩ জুলাই) রাতভর হামলা চালানো হয় জেনিন শরণার্থী শিবিরে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্যাম্পটিতে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযানে এ পর্যন্ত ৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন শতাধিক। একের পর এক ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। বন্ধ করে দেয়া হয়েছে ক্যাম্পটির টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহের লাইনও। এ সময় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা প্রতিরোধের চেষ্টা করলে হামলা আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, জঙ্গিদের আস্তানা টার্গেট করেই অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আটক করা হয়েছে কমপক্ষে ৫০ জনকে। তবে জেনিন ক্যাম্পে যুদ্ধাপরাধ চলছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন প্রয়োজন ততোদিন অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আতঙ্কে এ পর্যন্ত জেনিন ছেড়ে গেছে ৫শ’র বেশি পরিবার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com