বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউক্রেনের দুই প্রধান যুদ্ধক্ষেত্রে ১ লাখ ৮০ হাজার সৈন্য মোতায়েন রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি প্রধান যুদ্ধক্ষেত্রে রাশিয়া অন্তত ১ লাখ ৮০ হাজার সৈন্য মোতায়েন করেছে বলেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এ দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতিয়ের বলেন, ইউক্রেনের লাইমান এবং কুপিয়ানস্ক শহরের মধ্যবর্তী জায়গায় বেশ শক্ত গ্রুপিং তৈরি করেছে রুশ সেনারা। সেখানে দীর্ঘ এলাকাজুড়ে মস্কো ১ লাখ ৮০ সেনা মোতায়েন করেছে।

স্থানীয় সময় সোমবার ইউক্রেনের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু লাইমান-কুপিয়ানস্কের দিকেই রাশিয়ার ১ লাখ ২০ হাজারের বেশি সৈন্য রয়েছে। বাকি ৫০ হাজার সৈন্য রয়েছে বাখমুতের দিকে।

এসব সেনাদের মধ্যে এয়ার অ্যাসাল্ট এবং ম্যাকানাইজড ইউনিট, ইউনিটস অব দ্য বারস কমব্যাট আর্মি রিজার্ভ, টেরিটরিয়াল ফোর্সেস এবং নতুন স্ট্রম জেড অ্যাসাল্ট কোম্পানি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, বাখমুতের কাছে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যাচ্ছে। নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এখনই বলা যাচ্ছে না।

ইউক্রেনের ল্যান্ড ফোর্সের কমান্ডার জেনারেল অলেক্সান্ডার সিরস্কি সোমবার দেশটির অনলাইন সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিয়ারের মতো একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, শত্রুরা পাল্টা আক্রমণের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সেনাদের ইউনিটে যুক্ত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ইউক্রেনকে তছনছ করে দেওয়া।

সিরস্কি আরও বলেন, বাখমুতের চারপাশে ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনারের সেনারা এতদিন যেসব স্থান দখল করে ছিল, সেগুলো এখন রুশ সেনারা মরিয়াভাবে আকড়ে ধরে রাখার চেষ্টা করছে।

ইউক্রেন বাহিনী বাখমুতের ভেতর রুশ সেনাদের চলাচল থামিয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com