বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিস্তার পানি বিপদসীমার নিচে, জনমনে স্বস্তি

উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে কালীগঞ্জ উপজেলার মানুষের।

বৃহস্পতিবার সকাল থেকে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর পানি কমে গিয়ে চর এলাকায় জেগে উঠেছে তলিয়ে যাওয়া ফসলি ক্ষেত। আর নিম্নাঞ্চলের যে সব এলাকার রাস্তা ঘাটে পানি উঠেছিলো তা নেমে গেছে। তাই চরের জমিতে কাজ করতে যাচ্ছেন নদীপাড়ের মানুষজন।

কালীগঞ্জ উপজেলার তিস্তা ভোটমারী শোলমারীর চর এলাকার আব্দুল মালেক জানান, বুধবার তিস্তায় হঠাৎ পানি বাড়ায় ফসলি ক্ষেত ডুবে যায়। বৃহস্পতিবার সকালে আবারও সেই ফসলি ক্ষেত থেকে পানি নেমে গেছে। এখন জমিতে কাজ করতে যাচ্ছি । এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাকিনা, বৈরাতী কাশিরাম এলাকায় ও পানি কমতে শুরু করেছে, পানি কমে যাওয়ায় এখন তারা খুশি।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) গেট খুলে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com