বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস : শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে সিলেবাস পুন:র্বিন্যাস করে পরীক্ষা নেয়া হবে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী পরীক্ষা গুলোতে পূর্ণাঙ্গ না হলেও পুন:বিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধু মাত্র তাদের জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিনদিন পর পর বাসা-বাড়ি পরিষ্কার করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com