বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ১৮ ও ১৯ জুলাই

সারা দেশে জেলা পর্যায়ে ১৮ ও ১৯ জুলাই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

এর মধ্যে প্রথম দিন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলা সমূহে এই কর্মসূচি পালন করা হবে।এছাড়া ১৯ জুলাই ঢাকা, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হবে।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতা কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে গত শুক্রবার অনুষ্ঠিত এক সভা থেকে জানানো হয় ১৮ জুলাই রাজধানীতে ঢাকা মহানগর (দক্ষিণ) শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। পর দিন তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com