বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজট

গাজীপুর মহানগরীর বাসন এলাকার বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন ও যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলের এসে মালিকপক্ষের সাথে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়কে ছেড়ে কারখানার ভেতর অবস্থান নেয়।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় শ্রমিক মহাসড়ক অবরোধ করে।

আন্দোলনরত শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, গাজীপুরে মহানগরীর বাসন থানা এলাকার মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস্ লিমিটেডের প্রায় ৫’শ শ্রমিক কাজ করে। ঈদের আগে শ্রমিকদের জুনের অর্ধেক বেতন দিলেও বাকি ১৫দিনের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা সোমবার সকাল ৮টায় কারখানায় আসলেও কাজে যোগ না দিয়ে ওই বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে। গত জুন মাসের মাসের ১৫দিনের বেতন সোমবার বেলা ১২টার আগেই পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন পরিশোধে ব্যর্থ হয়। পরে আন্দোলনরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিকেল সাড়ে তিনটার দিকে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশের ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সাথে আলোচনা আজ (সোমবার) সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিক ৪টা ১৫মিনিটের সময় মহাসড়ক অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে জানতে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস্ লিমিটেডের মালিক মো. মহিউদ্দিন জানান, ইতিমধ্যে ঢাকা থেকে শ্রমিকদের বেতন নিয়ে রওনা দিয়েছি। আমরা পথিমধ্যে আছি। সন্ধ্যার মধ্যেই বেতনাদি পরিশোধ করা হবে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি সানোয়ার জাহান সাংবাদিকদের বলেন, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে সমন্বয় করে বেতন পরিশোধের বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করবে, এমন খবরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানায় চলে যায়। আন্দোলনে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com