বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার আর্জেন্টিনায় ৬.৬ মাত্রার তীব্র ভূমিকম্প

বিশ্বজুড়ে যেভাবে ভূমিকম্পের ঘটনা ঘটছে তাতে বিশ্লেষকরা বলছেন এতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রায় প্রতিদিন বিশ্বের কোথায় না কোথায় ভূমিকম্প হচ্ছে। এটাকে বলা যেতে সিরিজ ভূমিকম্প। এই ভূমিকম্পের লক্ষণ ভালো নয়। যে কোনো মুহূর্তে পৃথিবীতে নেমে আসতে পারে মহা বিপর্যয়। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে ভূমিকম্প হয়েছে।

এদিকে আজ আর্জেন্টিনায় ৬.৬ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতিবেশী চিলিতেও এটি অনুভূত হয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৭১ কিলোমিটার (১০৬ মাইল)। কেন্দ্র ছিল পশ্চিম আর্জেন্টিনার নিউকুয়েন প্রদেশের লোনকোপু শহরের ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

প্রতিবেশী চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। আর্জেন্টিনা বা চিলির কর্তৃপক্ষ কোন ক্ষয়ক্ষতির কথা জানায়নি।

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। বুয়েনস আইয়ার্স দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম রাষ্ট্র।

চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। উত্তর-দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম।

দেশটির মধ্যভাগে রয়েছে একটি উর্বর উপত্যকা। পূর্বে আন্দেস পর্বতমালায় আর্জেন্টিনার সঙ্গে সীমান্ত রয়েছে। চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো মধ্যভাগের উপত্যকায় অবস্থিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com