বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পিছু হটলেন পুতিন : গ্রেপ্তারের ভয়ে যাচ্ছেন না ব্রিকস সম্মেলনে

বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত শাসক হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তিনি দীর্ঘ চার বছর ধরে পাশের দেশ ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছেন। ২০১৮ সালে হামলা করে দেশটি কিছু অংশ দখল করে নেন। তখন সহজে কাজটি শেষ করতে পারায় বিশ্ব সেদিকে তেমন নজর দেয়নি। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ছিলো তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। তাই এই নিয়ে তেমন হৈ চৈ হয়নি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এখন জো বাইডেন। সে কারণে ২০২২ সালের ফ্রেবুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে এখনও পর্যন্ত কাঙ্খিত জয় পাননি পুতিন। উল্টো পরাজয়ের ভয়ে আছেন তিনি।

এদিকে আগামী মাসেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ব্রিকসের শীর্ষ সম্মেলন। তবে, আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কারণে এই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার (১৯ জুলাই) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে কয়েক মাসের জল্পনা কল্পনার সমাপ্তি ঘটল। খবর এএফপির।

ব্রিকস সম্মেলনে যোগ দিবেন পুতিন এমন খবর পাওয়া যাচ্ছিল অনেক আগে থেকেই। তবে, পুতিনের আগমন নিয়ে কূটনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কারণ, ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আর আইসিসির সদস্য দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী, আইসিসির সদস্য দেশগুলোয় ভ্রমণের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তার করা যেতে পারে।

প্রেসিডেন্টের বিবৃতির উদ্ধৃতি দিয়ে রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট মাগওয়েনিয়া বলেন, ‘পারস্পরিক চুক্তিতে রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে যোগ দেবেন না। পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com