বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বর্ণিল আয়োজনে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সামার -২০২৩’ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে চট্টগ্রাম খুলশীস্থ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার’ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন।

এ সময় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যায়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন বলেন, ‘মানসম্মত শিক্ষা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নবীন যারা এসেছেন আপনারা এখান থেকে ভালো শিক্ষা নিয়ে ভালো মানুষ হওয়ার দৌড়ে এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই আন্তরিক। শিক্ষকরা সব সময় ভালো পাঠদান করিয়ে থাকে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক পড়াশোনা নয় পাশাপাশি রয়েছে কো–কারিকুলার অ্যাক্টিভিটিস যা একজন শিক্ষার্থীর জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় খুবই ডিসিপ্লিন। এটি মেনে চলতে হবে শিক্ষার্থীদের৷ অভিভাবকদেরও শিক্ষার্থীদের ব্যপারে খোঁজ রাখত হবে। শিক্ষকরাও শিক্ষার্থীদের ব্যপারে আন্তরিক। আমরা উন্নত প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশে শিক্ষকদের পাঠাই যেন আধুনিক শিক্ষায় আমাদের শিক্ষার্থীরা শিক্ষিত হয়।’

এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য হায়দার চৌধুরী রোটন বলেন, ‘পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের তার লক্ষ্য অনুযায়ী অনেকটা এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। এক্ষেত্রে সহযোগিতা লাগবে তোমাদের মতো নবীন শিক্ষার্থীদের৷ তোমাদের বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন মেনে চলতে হবে৷ ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে হবে৷’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার বলেন, ‘শিক্ষার গুণগত মান অর্জনের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় অঙ্গীকারাবদ্ধ। একজন শিক্ষার্থীর সুষ্ঠু আচার-ব্যবহার, নীতি-নৈতিকতা, মানবিকতা, বিবেকের তাড়না ও বিচারিক শক্তি থাকা প্রয়োজন। তবেই একজন শিক্ষার্থীর শিক্ষা দেশ ও জাতির কল্যাণে আসবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, ডা. জাহানারা আরজু, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী আজম স্বপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. রাজীব চক্রবর্তী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জুয়েল দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষে থেকে মেধা, মুক্তিযোদ্ধা, আদিবাসী, খেলোয়ার, ডিবেট, গরীব, ছাত্রীসহ অন্যান্য কোটায় ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com