বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
গ্রীসের পর্যটন এলাকা রোডস দ্বীপের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস বলছে, তারা এখন সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
ইউরোপজুড়ে তীব্র দাবদাহের মধ্যে এখন প্রচণ্ড বাতাসসহ দাবানলের সাথে লড়াই করছে দ্বীপটি। তবে দেশটির জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কারও আহত হবার ঘটনা ঘটেনি।
তারা বলছে দ্বীপটির যেসব এলাকা বেশি আক্রান্ত সেখান থেকে পর্যটকদের নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
পাঁচটি হেলিকপ্টার এবং ১৭৩ জন দমকল কর্মী ওই এলাকায় কাজ করছে। আগুনে তিনটি হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি বেশি তার মধ্যে আছে লায়েরমা, লারডোস ও আস্কলিপিও।
দ্বীপের পূর্বাঞ্চলের সৈকত এলাকা থেকে লোকজনকে তুলে নিরাপদ জায়গায় নিতে কোস্টগার্ডকে সহায়তা করেছে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোও।
গ্রিক নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। এলাকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
গ্রিসের ডেপুটি ফায়ার চিফ বলেছেন, রোডসে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন। গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রকের মতে, এখনো পর্যন্ত কোনও আহতের খবর পাওয়া যায়নি। মন্ত্রক বলেছে যে, পর্যটকদের রোডসের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে – মোট দেশের মধ্যে প্রায় ১০% পর্যটক এই দ্বীপে ঘুরতে আসেন। তাদের অন্যান্য হোটেলগুলিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।