বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইনস্টাগ্রামের জন্য পোজ দিতে গিয়ে পা পিছলে জলপ্রপাতে

ইনস্টাগ্রাম রিলের জন্য জলপ্রপাতের সামনে পোজ দিচ্ছিলেন এক যুবক, হঠাৎ করে পা পিছলে জলপ্রপাতে পড়ে যান তিনি। আর সম্পূর্ণ ঘটনাটি ধারণ হয়ে যায় যুবকের বন্ধুর ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের বৃষ্টি-বিধ্বস্ত উড়ুপি জেলার কোল্লুর গ্রাম থেকে মাত্র ৬ কিমি দূরে অবস্থিত আরসিনাগুন্ডি জলপ্রপাতে। খবর জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভি।

এনডিটিভি জানায়, শিবমোগা জেলার ভদ্রাবতীর বাসিন্দা ২৩ বছর বয়সী শরথ কুমার বন্ধুর সাথে ঘুরতে যায় আরসিনাগুন্ডি জলপ্রপাতে। রাজ্যে ভারী বৃষ্টিপাতের পরে জলপ্রপাতের তীব্র স্রোতের মধ্যে একটি পাথরের উপর দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলেন তিনি ও তার বন্ধু। হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে পা পিছলে জলপ্রপাতে পড়ে যায় শরথ এবং মুহূর্তের মধ্যে গর্জনকারী স্রোতে হারিয়ে যায় সে। আর এসবই ধরা পরে বন্ধুর ক্যামেরায়।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরী পরিষেবা সংস্থা। তবে উদ্ধার করা যায়নি যুবকের মরদেহ। মঙ্গলবারও উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে উড়ুপি জেলায় বেশ কিছু এলাকা। ভারী বৃষ্টিপাতের কারণে উডুপি, দক্ষিণ কন্নড় এবং উত্তর কন্নড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com