বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে ৪৬ জন।

কলেজ সূত্রে জানা যায় , শুক্রবার ( ২৮ জুলাই ) সকালে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে পাবনা ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মোট ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সঙ্গে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪৬ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

গোল্ডেন জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থী ক্যাডেট তপু তার প্রতিক্রিয়ায় জানায়, আমাদের পাঠদানে প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা-মায়েরা সবসময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। তিনি সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com