বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সেরা উদ্ভাবনের স্বীকৃতি স্টার্টআপ সামিটে

‘স্মার্ট বাংলাদেশ, অফুরন্ত সম্ভাবনা’ প্রতিপাদ্যে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রবিবার (৩০ জুলাই) শেষ হয়েছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। শনিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের এ সম্মেলনে শতাধিক স্টার্টআপ প্রতিষ্ঠানের পাশাপাশি বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আটটি বিভাগে শপআপ, পাঠাও, বিকাশ, ১০ মিনিট স্কুল, ইউএনডিপি ইয়ুথকো ল্যাব, নগদ, এসবিকে টেক ভেঞ্চার এবং পরবর্তী অর্থায়নকে স্টার্টআপ পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিবছর হবে স্টার্টআপ সামিট : 
প্রতিবছরই হবে বাংলাদেশ স্টার্টআপ বাংলাদেশ সামিট। রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

রবিবার সমাপনী অনুষ্ঠানে ইয়্যুথ কো-ল্যাব চ্যাম্পিয়ান পালকি মোটরস; প্রথম রানার্সআপ ড্রিম ওয়াটার এবং সেকেন্ড রানার্সআপ উই গ্রো উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, স্টার্টআপদের পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়েও বিদেশি বিনিয়োগ প্রাপ্তির সুবিধা নিশ্চিত করে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ থেকে অর্জিত আয় দেশে নিতে কোনো বাধা নেই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আগামী বছর থেকে নিয়মিত বাংলাদেশ স্টার্টআপ সামিট করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আমরা পুল অব ট্যালেন্ট তৈরিতে মনোযোগী হয়েছি। স্টার্টআপরাই হবে দেশের স্মার্ট অর্থনীতি ও স্মার্ট বাংলাদেশের মেরুদণ্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com