বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ থেকে আমরণ অনশনে বসছেন শিক্ষকরা

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের সাড়া না পাওয়ায় আজ মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল সোমবার আন্দোলনের ২১তম দিনে তাঁরা এ ঘোষণা দেন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সব ধরনের বৈষম্যের নিরসন চেয়েছেন তাঁরা।

আন্দোলনে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘ ২১ দিন দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি।

তিনি বলেন, ‘আমরা অনেক অবহেলিত। সরকারি স্কুলে আমাদের সমকক্ষ শিক্ষকরা একই কাজ করে যে উৎসব ভাতা, বাড়িভাড়াসহ আনুষঙ্গিক বেতন-ভাতা পান, তার অর্ধেকও বেসরকারি স্কুলের শিক্ষকদের দেওয়া হয় না। তাই সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আর্থিক সুবিধাসহ সব ক্ষেত্রে বৈষম্যের নিরসন চাই আমরা।’

আন্দোলনে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, ‘একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com