বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় চীনের বিশেষ দূত

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন চীনের বিশেষ দূত দেং শিজুন। তিন দিনের সফরে তিনি গত রবিবার ঢাকায় আসেন। সোমবার (৩১ জুলাই) তিনি ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকায় আলোচনাগুলোতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ, বিশেষ করে পাইলট প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগে মিয়ানমার সফর করেন চীনের বিশেষ দূত।

ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় বাংলাদেশ ও মিয়ানমার সীমিত পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে।

তবে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখনই প্রত্যাবাসন শুরুর বিরূদ্ধে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com