বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
দেশের গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৫৪৮টি। এ বছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এর মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। সে হিসেবে কৃষি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ২৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আট প্রধান কেন্দ্রের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫০০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ২০০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪১১, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এছাড়া ৩টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬ হাজার ৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৪২ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৬২৯ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়েছে।
একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্তএকাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ ও গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
এরই মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ।