বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারি পরিদর্শন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কীটতত্ত্ব বিভাগ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ৪শ’ শিক্ষার্থী রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

শিক্ষার্থীরা বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ। শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউটের পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাব, গ্রীন হাউজ ল্যাব, ইনসেক্ট মিউজিয়াম এবং হাইড্রোপোনিক ল্যাব, পরিদর্শন করেন।

পরিদর্শন পরবর্তী কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে আগামীর সোনার বাংলাদেশ গড়ার কারিগর হতে নিজেদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com