বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফুলগাজী মুহুরী নদীর তীব্র ভাঙনে ৬ গ্রাম প্লাবিত

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। আজ সোমবার ভােরে ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের ভাঙ্গন স্থান দিয়ে পানি প্রবেশ করে ৬ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি, রোপা আমনের বীজতলা সহ মানুষের ঘরবাড়ি। মহুরী নদীর পানি বিপৎসীমার ১০০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

স্থানীয় গ্রামবাসী জানান, ফেনীর ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙ্গনে ৬ গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে। ভোরে বাঁধের অংশে ভাঙ্গন দেখা দিলে স্থানীয়রা গাছ কেটে, মাটি দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করেও রুখতে পারেনি তারা । পানির প্রচন্ড বেগে বাঁধের আশপাশের উত্তর বরইয়া, বনিক পাড়া, বিজয় পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগতপুরসহ ৬ টি গ্রামে বানের পানি ঢুকে পড়ে। বাঁধ ভাঙ্গার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দের দুষছেন গ্রামবাসী

পানি উন্নয়ন বোর্ড উপ সহকারী প্রকোশলী মনির আহম্মেদ জানায়, উজানের পানি আর গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীতে পানির চাপ বেড়ে যায়। নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঝুঁকিতে আছে ১২২ কিলোমিটার বাঁধের আরো বেশ কয়েকটি অংশ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছের শিকড় আর ইঁদুরের গর্তের জন্য বাঁধ ভেঙ্গেছে বলে জানান এই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com