বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দৌলতপুরে একই পরিবারের ৭ সদস্যের ইসলাম ধর্মগ্রহণ

কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্ম ছেড়ে একটি পরিবারের সাত সদস্য সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কানু চন্দ্র দাস, তার ছেলে নবকুমার দাস তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আজ সোমবার দুপুরে তারা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ কুষ্টিয়ায় উপস্থিত হয়ে পরিবারের সকলে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক কানু চন্দ্র দাস থেকে মোঃ আব্দুর রহমান, নব কুমার দাস থেকে মোঃ ইব্রাহিম নাম ধারণ করেন। পরিবারের অন্য সদস্যরাও একই সাথে তাদের নাম পরিবর্তন করেন।

সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ ইব্রাহিম জানান, দু-বছর আগে আমার ছোট ভাই প্রেম কুমার দাস ইসলাম ধর্ম গ্রহন করে। বর্তমানে তার নাম আব্দুল্লাহ আল সাইফ। সে পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে মাদ্রাসায় লেখাপড়া করছে। তার আচার আচরণ, ও ধর্মীয় রীতিনীতি পালন দেখে আমরা মুগ্ধ হই। এবং আমরা স্ব-প্রণোদিত হয়ে পরিবারের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com