বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফে ভর্তিযুদ্ধ শুরু কাল

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সারা দেশে ভর্তি পরীক্ষার পরিবর্তে মাধ্যমিকের প্রাপ্ত ফলাফল ও নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তি প্রক্রিয়া হয়ে আসছে। তবে উচ্চ আদালতের নির্দেশে চার্চ পরিচালিত হলিক্রস, সেন্ট যোসেফ ও নটর ডেম কলেজ নিজেরা প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত করে। এবারও এ তিন কলেজে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম হবে বলে জানা গেছে।

জানা গেছে, তিন কলেজে ভর্তি আবেদন শুরু হবে আগামীকাল ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা বিকাশে পরিশোধ করার পর অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণ করেছেন তাদের ফলাফল প্রকাশ হওয়ার পর সংশোধিত কপি নিয়ে কলেজে সরাসরি যোগাযোগ করতে হবে।

এ ছাড়া ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।

আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে ভর্তি ক্ষেত্রে এসএসসিতে (বাংলা ও ইংরেজি ভার্সন) উচ্চতর গণিতসহ জিপিএ-৫ পেতে হবে। মানবিকে জিপিএ-৩ ব্যবসা শিক্ষায় জিপিএ-৪ থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। এ ছাড়া ইংরেজি মাধ্যমে পড়া ‘ও’ লেভেলের শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.৫, বিজ্ঞান ও ব্যবসায় থেকে মানবিক বিভাগে জিপিএ ৩.৫ হতে হবে।

ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন : আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

লিখিত পরীক্ষা পদ্ধতি

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

যেসব ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com