সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্টেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। এছাড়া আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন দুপুর ২টায় ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com