বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দুর্নীতির মাধ্যমে বিএনপি-জামাত শাসনামলে নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে: জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাতের সর্বশেষ শাসনামলে ঘুষ এবং রাজনৈতিক আনুগত্যই ছিল সকল ধরনের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা, যেখানে মেধাবী শিক্ষার্থীদের কোন স্থান ছিল না।

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘এর ফলে চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও হাজারও মেধাবী শিক্ষার্থী দেশের সেবা করার জন্য কোন চাকরি পায়নি’’

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন ২৫২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেধাবী শিক্ষার্থীদের একান্ত চাওয়া সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে।

কিন্তু অতীতে লাগামহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে নষ্ট করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক ভিডিও ক্লিপে জয় বলেন, ‘‘আমরা পেছনে ফিরে তাকালে দেখতে পাই বিএনপি-জামাত শাসনামলে কি অভূতপূর্ব দুর্নীতির কুখ্যাত সব গল্প খুঁজে পাই, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com