বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিজেপি নেতা মুসলিম যুবককে নির্মম নির্যাতন করে থুতু চাটান

ভারতে দিন দিন অসহায় মানুষের ওপর নির্যাতনের মাত্রা বাড়ছে। নতুন নতুন পদ্ধতিতে এসব নির্যাতন করা হচ্ছে। বিশেষ করে মুসলিম ও নিন্মবর্ণের মানুষরাই এই নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি নিন্মবর্ণের ২ যুবকের গায়ে প্রসাব করা জুলুমকারীদের পা চাটতে বাধ্য করা হয়। এবার এক বিজেপি নেতা মুসলিম যুবককে ধরে এনে নির্মম নির্যাতন করা হয়। প্রথমে বেদম প্রহার করা হয়। এরপর একের পর এক লাথি মারে। তারপর মাটিতে থুুতু পেলে সেই থুতু চাটতে বাধ্য করা হয়।

জানা যায়, প্রথমে লাথি, কান ধরে ওঠবোস। তারপর নিজের থুতু চাটতে বাধ্য করা হলো মুসলিম এক যুবককে। ভারতের এক বিজেপি নেতার এমন নির্মম কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ওই নেতার সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।

দ্য হিন্দু ও টাইমস নাও এর খবরে বলা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের দুমকায় এই ঘটনা ঘটেছে গত ৬ আগস্ট। তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (৮ আগস্ট)।

ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, সমবেত জনতার মধ্যে সাদা পোশাকে চেয়ারে বসে আছেন বিজেপি নেতা দেবেন্দ্র কুনওয়ার। জারমুণ্ডির সাবেক বিধায়ক তিনি। তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন তৌসিফ নামের এক মুসলিম যুবক।

ভিডিওতে দেখা যাচ্ছে, দেবেন্দ্র কখনও তাকে লাথি মারছেন, কখনও কড়া ভাষায় নির্দেশ দিচ্ছেন কান ধরে ওঠবোস করতে। মুখ বন্ধ করে সেই আদেশ মানছেন তৌসিফ। শেষে তাকে আদেশ দেওয়া হয়, মাটিতে থুতু ফেলতে এবং বাধ্য করা হয় নিজের থুতু চাটতে।

সাবেক বিজেপি বিধায়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন তখন রীতিমতো চিৎকার করছেন, নানাভাবে হেনস্তা করছেন তৌসিফকে। প্রাণভয়ে শেষপর্যন্ত থুতু চাটতে বাধ্য হন ওই যুবক।

অমানবিক এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাটফর্মে এক পোস্টে দলটি জানিয়েছে, ‘ঝাড়খণ্ডে মুসলিম যুবককে বিজেপির সাবেক বিধায়কের হেনস্তার এই ঘটনা অত্যন্ত অমানবিক। বিজেপি নেতাদের নৈতিকতা বোধের অভাব স্পষ্ট। সামগ্রিকভাবে দলেরও সেই একই অবস্থা।’

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লেও পুলিশের দাবি, তাদের কাছে হেনস্তার কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে,

খবরে বলা হয়েছে, তৌসিফ দুমকার সাধুডিহ গ্রামের বাসিন্দা। তার হেনস্তায় অভিযুক্ত বিজেপি নেতার শাস্তির দাবিতে ইতোমধ্যেই সরব গ্রামবাসীরা। কিন্তু নিজের ‘দোষ’ মানতে নারাজ ওই বিজেপি নেতা। তার দাবি, তৌসিফ নদীতে স্নানরত মেয়েদের ছবি তুলছিলেন। তাই তিনি তাকে ‘শাস্তি’ দিয়েছেন।

তবে দেবেন্দ্রর এই দাবি মানতে নারাজ গ্রামবাসী। তারা জানান, এমন কিছুই ঘটেনি। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন ওই বিজেপি নেতা।

প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশের এক দলিত ব্যক্তির গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এক বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনাও ভারতে বিতর্কের জন্ম দেয়। পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই দলতি ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে আনেন এবং তার পা ধুইয়ে দিয়ে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com