বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ ধাপে সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে ১৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় সৈয়দপুর উপজেলা প্রসাশনের আয়োজনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধাসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুধি সমাজ ও সুফলভোগীর পরিবারবর্গ।
এসময় তাদের হাতে হস্তান্তরকৃত ঘরের দলিল ও কোবিলয়ত নামা তুলে দেওয়া হয়।