বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আখাউড়ায় ওরশে এসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কল্লা শহীদ (র.) ওরসে এসে রেলসেতু পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া – সিলেট বাইপাস রেলপথের খরমপুর মাজার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তা হলেন নাম শুকুর মিয়া (৬০)। তার বাড়ি নরসিংদীর মাধবী থানার নোয়াকান্দি গ্রামে। তার পিতার নাম গাজী মিয়া, মোজাম্মেল, (২০), পিতা মোতালেব, পলাশ, নরসিংদি। অপর ১ জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সুত্রে জানা যায়, রেল সেতু দিয়ে মাজার শরীফের দিকে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ৩ জন মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাজার শরীফে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল। এসময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়।

লোকজন রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ দু উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে।

শুক্রবার ভোরে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, অজ্ঞাত একজনকে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজার শরীফে সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে। ৭ দিন ব্যপী ওরশ চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com