বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই

ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালীন যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগকবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে। দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার সুযোগ নেই।

তিনি বলেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করায় তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই সময়মতো নেওয়া জরুরি। তা ছাড়াও কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তাই পরীক্ষা গত বছরের চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় সে চেষ্টা করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com