বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক।

আগামীকাল শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এ দুই কংগ্রেসম্যান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের এ দুই কংগ্রেসম্যান মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসবেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।

ক‚টনৈতিক সূত্রগুলো বলছে, দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন।

এ ছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com