সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯০৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯০৫ হাজার জন।

রোববার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৩ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com