বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাড়ে ৬৯ কোটি ডলার রেমিট্যান্স এলো ১১ দিনে

প্রবাসী আয় ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এলো আগস্টের ১১ দিনে । রোববার (১৩ আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধারা অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে দেশে ১৯৬ কোটি ডলার বা ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন বলছে, রাষ্ট্রায়ত্ত বাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ১০ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

আলোচিত সময়ে ৯ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।

রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি, সেগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল ও বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com