রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভুয়া প্রচারণার অভিযোগে অস্ট্রেলিয়ায় ডেলকে জরিমানা

ডেল টেকনোলজিসের স্থানীয় ইউনিটকে ৬৪ লাখ ৬০ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি ফেডারেল আদালত। কম্পিউটারের মনিটর ক্রয়ে ওয়েবসাইটে মূল্যছাড়ের ভুয়া প্রচারণার মাধ্যমে গ্রাহককে বিভ্রান্ত করায় দেশটির আদালত এ নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্স।

অস্ট্রেলিয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার তথ্যানুযায়ী, ওয়েবসাইটে অ্যাড অন মনিটরে মূল্যছাড় দেয়ার বিষয়ে ভুয়া প্রচারণার মাধ্যমে গ্রাহককে বিভ্রান্ত করেছে ডেল অস্ট্রেলিয়া। দেশটির ফেডারেল আদালত এ অভিযোগের সত্যতা পেয়েছে। অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশনের কমিশনার লিজা কার্ভার বলেন, ‘আদালতের এ রায় ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা। কোনো পণ্যের মূল্য সম্পর্কে যদি মিথ্যা তথ্য দেয়া হয় তাহলে সেটি ভোক্তা আইনের গুরুতর লঙ্ঘন। ফলে বড় ধরনের জরিমানাও হতে পারে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com