বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় পাওয়া গেছে একজনকে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর রাতে এ আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ড ও হতাহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র। এতে জানা যায়, কালোন্দি গদারবাগ এলাকার টিনশেডের ওই গুদামে আগুন লাগার খবর আসে ভোর রাত ৪টার দিকে। এর পাঁচ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পর্যায়ক্রমে ৬টি ইউনিট কাজ করলে সকাল ৬টা ১৭ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় তিনজনের মরদেহ ও আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com