বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোংলা বন্দর কর্তৃপক্ষ জাতীয় শোক দিবস পালন

১৫ ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা ও বন্দর পতাকা উত্তোলন এবং অর্ধনমিত রাখা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আলোচনা সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত), কালাচাঁদ সিংহ।

এছাড়াও উক্ত আলোচনা অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বন্দরের অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ বলেন, ‘ জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী ১৫ ই আগস্ট ১৯৭৫ সালে পরিবারের সদস্যদের হারানোর এত বড় শোক নিয়েও দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, জাতির পিতার কন্যাদ্বয়ের মতো এই দেশকে কেউ ভালবাসতে পারেনি। ‘তিনি আরো বলেন , ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে জাতির পিতার দেশপ্রেম, ত্যাগ এবং আদর্শ সম্পর্কে জানানো আমাদের নৈতিক দায়িত্ব’।

আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ জাতির পিতার আত্মজীবনীমূলক গ্রন্থ, ” অসমাপ্ত আত্মজীবনী” এবং “কারাগারের রোজনামচা” ও‌ প্রধানমন্ত্রী কর্তৃক রচিত “শেখ মুজিব আমার পিতা” বইসমূহ আলোচকদের উপহার হিসেবে প্রদান করেন।

উক্ত আলোচনা অনুষ্ঠানের পরপরই বেলা ১২:০০ ঘটিকায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর চত্বরে চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী কর্তৃক একটি ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com